গুগল ক্রোমের জন্য ফিফার এক্সটেনশন

ওয়েবসাইট ব্রাউজ না করে ব্রাউজার থেকে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলার চলতি স্কোর, ফলাফল, পয়েন্ট টেবিল, সময় সূচী ইত্যাদি দেখা যাবে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে। এজন্য ফিফা ডট কম ক্রোম এক্সটেনশন অবমুক্ত করা হয়েছে। এই এক্সটেনশনটি https://chrome.google.com/extensions/detail/naenffbbmemiekgcjgelmggkaohdeaab থেকে ইনস্টল করে নিন। এবার এড্রেসবারের ডানে বিশ্বকাপ ফুটবল ২০১০ এর লগোর উপরে ক্লিক করলে বিভিন্ন তথ্য আসবে। সরাসরি খেলার স্কোরও দেখা যাবে লাইভ ট্যাবে। আর সেটিংস ট্যাব থেকে পছন্দের দলকে আলাদা করা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


×
কপিরাইট © ২০০৬-২০২৬ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস